স্ট্রিম ডেস্ক

পাপুয়া নিউগিনির দুর্গম পার্বত্য অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে এঙ্গা প্রদেশের কুকাস গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। এঙ্গা প্রদেশের গভর্নর পিটার ইপাতাস এবিসিকে বলেছেন, স্থানীয়রা ৩০ জনের মতো মারা যাওয়ার খবর দিয়েছেন এবং এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যান লাসরো মোলা পাঙ্গা জানিয়েছেন, গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধার অভিযান শুরু করেছেন। তিনি বলেন, ‘এই ভূমিধসে মোট কতজন মারা গেছেন, তা আমরা এখনো জানি না। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
এর আগে, ২০২৪ সালের মে মাসে এঙ্গা প্রদেশের মুলিতাকা এলাকায় ভূমিধসে অন্তত ৬৭০ জনের প্রাণহানি ঘটে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৮ ঘণ্টা আগে