তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে নতুন মিশনের অংশ হিসেবে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। বুধবার (১৫ এপ্রিল) তাঁর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তেহরানে অবতরণ করে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেনারেল মুনির যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন। এই সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সরাসরি বৈঠক করবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান ‘দ্বিতীয় দফার আলোচনার’ বিষয় ও মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত চুক্তি বা সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদককে উদ্দেশে করে বলেন, ‘আগামী দুই দিনে বিশেষ কিছু ঘটতে পারে, তুমি ইসলামাবাদেই অবস্থান করো।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি শান্তি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান ‘অব্যাহত’ রয়েছে।
বিশ্লেষকদের মতে, আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন একজন সামরিক কর্মকর্তা। ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে সম্বোধন করেন। জেনারেল মুনিরের ভূমিকা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩৪ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে