স্ট্রিম ডেস্ক

বাংলাদেশের মৌলভীবাজারের মেয়ে ডলি বেগম কানাডার পার্লামেন্টের সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রথম কোনো বাংলাদেশি কানাডার ফেডারেল পার্লামেন্টের এমপি হলেন।
ডলি বেগম টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করেন। এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডলি বেগমের জয়ের ফলে পার্লামেন্টে লিবারেল পার্টির মোট আসনসংখ্যা এখন ১৭৪। এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মার্ক কার্নির সরকারের জন্য নতুন আইন পাস করা এবং নীতিনির্ধারণী কাজ অনেক সহজ হবে। এর আগে ডলি বেগম অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে টানা তিনবার এমপিপি নির্বাচিত হন। তিনি ছিলেন কানাডার ইতিহাসে আইন পরিষদে প্রতিনিধিত্ব করা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ডেমোক্র্যাট নেতা।

ডলি বেগমের পৈতৃক নিবাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনু নদের পারে। মাত্র ১২ বছর বয়সে বাবা রাজা মিয়া ও মা জবা বেগমের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি । টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন পরিকল্পনায় উচ্চতর ডিগ্রি রয়েছে তার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেছেন, ডলির এই জয় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও নেতৃত্বের প্রতিফলন। ডলি বেগম জানিয়েছেন, তিনি জীবনযাত্রার ব্যয় কমাতে এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করতে চান।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে