স্ট্রিম ডেস্ক

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা উত্তর কিভু প্রদেশে অবস্থিত রুবায়া কোল্টান খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বিদ্রোহীদের নিযুক্ত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি ধসে পড়ে। সর্বশেষ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
মুইসা বলেন, খনি শ্রমিক, শিশু ও নারীসহ ২০০ জনেরও বেশি মানুষ এই ভূমিধসের শিকার হয়েছেন। কিছু মানুষকে ঠিক সময়ে উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এখন বর্ষাকাল চলছে, তাই মাটি খুব নরম ও ভঙ্গুর হয়ে আছে। ভুক্তভোগীরা যখন খনির ভেতরে ছিলেন, তখনই ওপর থেকে মাটি ধসে পড়ে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিযুক্ত উত্তর কিভু প্রদেশের গভর্নর ইরাস্টন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপি-কে বলেন, কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।
হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করলেও প্রাণহানির সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ইঙ্গিত করেছেন তিনি।
প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা নিহতের সংখ্যা ২০০-এর বেশি বলে জানিয়েছেন। সংবাদমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় রয়টার্সকে তিনি নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন।
অন্যদিকে, এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে নিহতের এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে