স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলায় নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিপক্ষে হারার পর নিজেকে প্রকৃত বিজয়ী বলে দাবি করেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি
শনিবার দেওয়া এক বক্তব্যে ৭৬ বছর বয়সী এই সাবেক কূটনীতিক বলেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন নির্বাচন প্রয়োজন।
একই সঙ্গে বিরোধী জোটের অন্যতম প্রধান নেতা ও নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর প্রতি সমর্থন জানান স্পেনে নির্বাসিত এই নেতা। মাচাদোও নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ২০২৪ সালের নির্বাচনে গঞ্জালেজ উরুতিয়াকেই বৈধ বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে দেশটির নির্বাচন কমিশন নিকোলাস মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। যদিও ভোটের বিস্তারিত ফলাফল কখনো প্রকাশ করা হয়নি।
গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের দাবি জোরালো হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, নতুন নির্বাচনের দাবিতে গঞ্জালেজের এই অবস্থান ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও ওয়াশিংটনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
মাদক পাচারের অভিযোগে মাদুরোকে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্ক নেওয়ার পর ভেনিজুয়েলা পরিচালনা করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনেই তিনিও নির্বাচিত হয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন রদ্রিগেজের নেতৃত্ব মেনে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় গঞ্জালেজ উরুতিয়া বলেন, কয়েক দিন আগে পানামায় মারিয়া কোরিনা মাচাদো ও ভেনেজুয়েলার গণতান্ত্রিক শক্তিগুলো দেশের স্বাধীনতার লক্ষ্য নিয়ে একত্র হয়েছিল। এ লক্ষ্য অর্জনে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
গঞ্জালেজ আরও বলেন, জনগণের দেওয়া রায়কে প্রকৃত স্বাধীনতা ও সত্যিকারের গণতন্ত্রে রূপ দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন তিনি।
এদিকে মারিয়া কোরিনা মাচাদো শনিবার এক বার্তায় গঞ্জালেজ উরুতিয়ার প্রশংসা করেন। তিনি তাঁকে দেশের প্রতি সেবা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, আমার প্রিয় এডমান্ডো, যে স্বাধীন ও সমৃদ্ধ ভেনেজুয়েলা পুনর্জন্ম নিচ্ছে, তার হৃদয়ে আপনার নাম খোদাই করা আছে।
গত বৃহস্পতিবার মাচাদো জানান, গণতান্ত্রিক উত্তরণ নিয়ে ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে এই প্রক্রিয়ায় সহায়তার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানান।
২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোকে অযোগ্য ঘোষণার পর শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে গঞ্জালেজ উরুতিয়াকে বিরোধী জোটের প্রার্থী করা হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল এবং গঞ্জালেজই প্রকৃত বিজয়ী।
অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার বর্তমানে নির্বাসিত মাচাদোকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করে। দেশটির বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে