স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। দেশের নিরাপত্তায় কোনো হুমকি বরদাশত করা হবে না।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানে গজব লিল-হক সামরিক অভিযানের পর এক বিবৃতিতে এই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শেহবাজ শরিফ বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম। তিনি বলেন, মাতৃভূমি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি বলেন, আমরা সব সময় শান্তি চেয়েছি, কিন্তু দেশের ঐক্যে কেউ হাত দিতে পারবে না। যেকোনো আগ্রাসনের দৃঢ়ভাবে জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে দুজন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির দাবি, তাদের হামলায় ১৩৩ জন তালেবান নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি তালেবান সরকারের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবি বিবিসি বা অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে