স্ট্রিম ডেস্ক

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের এক নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজ্যের কারুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা হিন্দুস্তান টাইমস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারুর জেলা প্রশাসন জানিয়েছে, কারুর-ইরোড মহাসড়কের ভেলুস্যাম্পুরম এলাকায় বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)’-এর ‘ভেলিচাম ভেলিয়েরু’ (আলো ফুটুক) শীর্ষক প্রচার সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিজয় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। বিশৃঙ্খলা শুরু হলে তিনি তাঁর বক্তব্য থামাতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ধ্যা পৌনে ৮টার দিকে সমাবেশের সামনের সারিতে থাকা হাজার হাজার মানুষ প্রিয় তারকাকে একনজর কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে এগোতে থাকলে ভিড়ের প্রবল চাপ তৈরি হয়। অসহনীয় ভিড় ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অনেকে জ্ঞান হারান। বিশৃঙ্খলার মধ্যে অনেক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বেচ্ছাসেবক ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বহু মানুষ পদদলিত হন।
টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঘটনার আকস্মিকতায় বিজয় তাঁর বক্তব্য থামিয়ে দেন। তিনি মঞ্চ থেকে জ্ঞান হারানো সমর্থকদের দিকে পানির বোতল ছুড়ে দিচ্ছিলেন এবং বারবার মাইকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সাহায্য চাইছিলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সমাবেশের জন্য প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হলেও সেখানে কারুর ও আশপাশের জেলাগুলো থেকে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়েছিল। অনেকে হেঁটে, ট্রাক্টর ও বাসে করে সমাবেশে যোগ দেন।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে