স্ট্রিম ডেস্ক

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের শান্তিতে নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।
শুক্রবার (১ মে) তাঁর ফাউন্ডেশন জানায়, হাসপাতালে মোহাম্মাদি দুবার অচেতন হয়ে পড়েন। তিনি গুরুতর হৃদরোগে ভুগছেন।
কারা চিকিৎসকরা জানান, সেখানে নার্গিসের চিকিৎসা সম্ভব নয়। এরপরই তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও আগে থেকেই নার্গিসকে তেহরানে বিশেষায়িত চিকিৎসকের তত্ত্বাবধানে নেওয়ার সুপারিশ ছিল বলে ফাউন্ডেশন জানায়।
এর আগে উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে নার্গিস দুবার অজ্ঞান হয়ে পড়েন। তাঁর আইনজীবীদের ভাষ্য, মার্চের শেষ দিকে নার্গিস সম্ভবত হার্ট অ্যাটাক করেছিলেন। কয়েক দিন পর তাঁরা দেখা করতে গেলে তাঁকে ফ্যাকাশে ও দুর্বল দেখায়। হাঁটার জন্যও তখন একজন নার্সের সহায়তা নিতে হচ্ছিল।
৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মাদি গত ১২ ডিসেম্বর থেকে কারাবন্দি। পূর্ব ইরানের মাশহাদ শহরে সফরের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারিতে সাত বছরের বেশি কারাদণ্ড দেন আদালত।
নার্গিসের আইনজীবী জানান, এর মধ্যে ছয় বছরের সাজা দেওয়া হয়েছে অপরাধ সংগঠনের জন্য সমাবেশ ও যোগসাজশের অভিযোগে।
পরিবারের দাবি, গ্রেপ্তারের সময় মারধরের শিকার হন নার্গিস মোহাম্মাদি। এটি তাঁর শারীরিক অবস্থার অবনতির অন্যতম কারণ হতে পারে।
গত ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে নোবেল কমিটি নার্গিস মোহাম্মাদিকে নির্যাতনের নিন্দা জানায়।
এর আগে ‘রাষ্ট্রবিরোধী যোগসাজশ ও সরকারের বিরুদ্ধে প্রচারণার’ অভিযোগে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করেছেন নার্গিস মোহাম্মাদি। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তিনি সাময়িক মুক্তি পান।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে