স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে হামলায় কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। খবর আল জাজিরা
দেশটির নিরাপত্তা সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) সশস্ত্র গোষ্ঠীটির বিস্ফোরকভর্তি একটি গাড়ি বাজাউর জেলার নিরাপত্তা ঘাঁটির ফটকে সজোরে ধাক্কা দেয়। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।
একজন পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে জানান, গাড়িটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপর হামলাকারীরা ঘাঁটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
খবরে বলা হয়, হামলায় আট অথবা ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এএফপি জানায়, অন্তত ১০ হামলাকারী নিহত এবং প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বাজাউর শহরে অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানান, বিস্ফোরণের কম্পন ঘাঁটি থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দূরের বাজারগুলোতেও অনুভূত হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আফগানিস্তান সীমান্তবর্তী পার্বত্য এলাকার ঘাঁটিটির বেশির ভাগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে বা আগুনে পুড়ে কালো হয়ে গেছে।
হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান সরকার উৎখাত করতে চায় তারা। গত কয়েক দিন এমন হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছে।
কর্মকর্তারা এএফপিকে জানান, বাজাউরের ইনায়াত কিলি এলাকায় আরেকটি ঘাঁটিতে মর্টার শেল হামলায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভেতরে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তান আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করেছে। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
ফেব্রুয়ারি থেকে এই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী একে ‘ওপেন ওয়ার’ বলে ঘোষণা করেন।
মার্চে দুই দেশের সম্মতিতে সংঘর্ষ সাময়িক বন্ধ হয়েছিল। তবে বিচ্ছিন্ন সংঘর্ষ আবারও শুরু হয়। গত মাসে চীনের মধ্যস্থতায় ইসলামাবাদ ও কাবুল উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সম্মত হয়।
সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিক হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
জাতিসংঘ চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছে, শুধু ২০২৬ সালের প্রথম তিন মাসেই অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩০ মিনিট আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে