স্ট্রিম ডেস্ক

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের পরপরই একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছেন বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান হুগো আলেহান্দ্রো লোপেজ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, লকহিড মার্টিন নির্মিত হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজটিতে মোট ১২৮ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনাবাহিনীর সদস্য এবং দুইজন জাতীয় পুলিশের কর্মকর্তা ছিলেন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পেরু ও ইকুয়েডর সীমান্তসংলগ্ন আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশের দুর্গম এলাকা পুয়ের্তো লেগুইজামোতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, হতাহতের সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। পুতুমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা স্থানীয় গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে বহু হতাহত হয়েছে এবং বেশ কয়েকজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
কলম্বিয়ার বিমানবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি পুতুমায়ো প্রদেশের আরেকটি শহরে সেনা সদস্যদের বহন করছিল। উড্ডয়নের মাত্র দেড় কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষামন্ত্রী সানচেজ আরও জানান, দুর্ঘটনার পর উড়োজাহাজে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে এ ঘটনায় কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রমাণ মেলেনি।
আহতদের চিকিৎসার জন্য রাজধানী বোগোটাসহ বিভিন্ন স্থানে স্থানান্তরের উদ্দেশ্যে ৭৪ শয্যাবিশিষ্ট দুটি বিশেষ উড়োজাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান কার্লোস ফার্নান্দো সিলভা।
উল্লেখ্য, ষাটের দশকের শেষ দিকে কলম্বিয়া প্রথমবারের মতো তাঁদের বিমানবাহিনীতে হারকিউলিস সি-১৩০ যুক্ত করে। সম্প্রতি দেশটি যুক্তরাষ্ট্র থেকে নতুন মডেলের উড়োজাহাজ সংগ্রহ করে পুরোনো বহরের কিছু অংশ আধুনিকায়ন করেছে।
এর আগে, গত মাসে বলিভিয়ার বিমানবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজ এল আল্টো শহরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২০ জনের বেশি নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

.png)

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩০ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৭ ঘণ্টা আগে