স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের দেওয়া সমুদ্রসীমার অবরোধ রেখা (ব্লকেড লাইন) অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত চারটি কন্টেইনারবাহী জাহাজ। জাহাজ চলাচলের ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর এসব জাহাজ ভারতের কান্দলা, মুম্বাই এবং পাকিস্তানের করাচি বন্দরের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যানুযায়ী, অবরোধ রেখা পার হওয়া জাহাজগুলোর মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং একটি—‘তাভা ৪’ কমোরোসে নিবন্ধিত। তথ্য বলছে, ‘আজারগুন’ নামক জাহাজটি ইরানের শহীদ রাজাই বন্দর থেকে ছেড়ে গত সোমবার বিকেল ৪টার দিকে অবরোধ রেখা অতিক্রম করে; যার গন্তব্য ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের কান্দলা বন্দর। ‘আশকান ৩’ নামের অন্য একটি জাহাজ ইরানের চাবাহার বন্দর থেকে দুপুর ১২টার দিকে রওনা দিয়ে বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থান করছে।
চাবাহার বন্দর থেকে ছেড়ে আসা ‘শাবদিস’ নামের আরেকটি জাহাজ রাত ৯টার দিকে অবরোধ রেখা পার হয়। এটি বর্তমানে ভারতের কেরালা উপকূলের কাছে রয়েছে এবং চীনের ঝুহাই বন্দরের দিকে যাচ্ছে। এছাড়া ‘তাভা ৪’ নামের জাহাজটি ইমাম খোমেনি বন্দর থেকে ছেড়ে দুপুর ১টায় অবরোধ রেখা পার হয়ে মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।
অবশ্য এই বিশ্লেষণটি মূলত জাহাজগুলোর স্বয়ংক্রিয় ট্র্যাকিং ডেটার ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞরা মনে করেন, অনেক সময় জাহাজগুলো অবস্থান লুকাতে ট্র্যাকার বন্ধ রাখে অথবা ভুল অবস্থান প্রচার করে, যা ‘স্পুফিং’ নামে পরিচিত।
এদিকে আজ সকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন জেনারেল ড্যান কেইন দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র অবরোধ বজায় রেখেছে। তবে জাহাজগুলোর রেখা অতিক্রমের সুনির্দিষ্ট সময় ও তথ্যের বিষয়ে জানতে চাইলে মার্কিন সেন্ট্রাল কমান্ড কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সূত্র: বিবিসি

.png)

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৮ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে