স্ট্রিম ডেস্ক

ইরান ও ইসরায়েল অন্তত এক সপ্তাহ পরস্পরের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা পর তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ইসরায়েলে হামলা হয়েছে এবং জবাবে পাল্টা হামলা করেছে। এ জন্য নেতানিয়াহুকে দোষ দেওয়া যায় না। তবে উভয় পক্ষ সংঘাত থামানোর সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্পের ভাষ্য, ‘তিনি (নেতানিয়াহু) আঘাত পেয়েছিলেন, পাল্টা আঘাত করেছেন, আর এখন এটাকে শেষ বলে ঘোষণা করেছেন। তাই তারা অন্তত আরও এক সপ্তাহ একে অপরের ওপর হামলা চালাবে না।’
এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য একটি চুক্তির কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ পাবে না এমন একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই প্রণালিটি খুলে দেওয়া হবে। তাঁর দাবি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই চুক্তিটি সই হতে পারে।

.png)

ইরানের দক্ষিণাঞ্চলে বুধবার (১৫ জুলাই) মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। একই দিনে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সামরিক ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী।
১ ঘণ্টা আগে
ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেইন শামখানির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫০টির বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে এ নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ তথ্য জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এ ঘোষণা এলো।
৬ ঘণ্টা আগে
তিনি নিজে হামলা বন্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আলোচনায় না বসলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে