স্ট্রিম ডেস্ক

ইরানের ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের ফেলা মাটির প্রায় ১৩ মিটার গভীরে থাকা অবিস্ফোরিত ‘বাঙ্কার-বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করেছে দেশটির সশস্ত্র বাহিনী। শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানায় মিডল ইস্ট আই।
ইরানি কর্তৃপক্ষ জানায়, আইআরজিসি এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যৌথভাবে এই উচ্চঝুঁকিপূর্ণ অভিযান চালায়। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
বোমাটি মার্কিন-ইসরায়েলের যৌথ আগ্রাসনের সময় ফেলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বাঙ্কার-বাস্টার কি
বাঙ্কার-বাস্টার মূলত মাটির গভীরে নির্মিত সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে ব্যবহৃত অতি ভারী ও শক্তিশালী বোমা। এই বোমার ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬০০ কেজি)। ওজনের কারণে সাধারণ যুদ্ধবিমান এটি বহন করতে পারে না। গত বছরের জুনে যুদ্ধের সময় ইরানে এই বোমা ফেলা শুরু করে যুক্তরাষ্ট্র।
গত বছরের ২১ জুন ইরানে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামের অভিযানে বিশেষ বি-২ বোমারু বিমান ব্যবহার করে নাতাঞ্জ, ফোর্দো এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-ব্লাস্টার বোমা ফেলা হয়।
এর গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক কার্যক্রম লক্ষ্যবস্তু করে আবার হামলা চালায়। এতে ইসফাহানের কাছে পার্বত্য এলাকায় বাঙ্কার-বাস্টারের আঘাতে বিস্ফোরণ হলে আল-জাজিরা জানিয়েছিল, যুদ্ধ শুরুর পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে