স্ট্রিম প্রতিবেদক

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশইন’র আটটি চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (৬ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, গত এক দিনে দেশের বিভিন্ন ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এর মধ্যে আটটি চেষ্টা প্রতিহত করা হয়েছে।
ঝিনাইদহ ৫৮ বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর সীমান্তে তিন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় শূন্যরেখায় তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়।
নওগাঁ ১৬ বিজিবি জানিয়েছে, করমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করে।
তিস্তা ৬১ বিজিবি জানায়, বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ীতে ২১ জনকে পুশইনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন বিজিবির সদস্যরা।
এ ছাড়া লালমনিরহাটের ১৫ বিজিবি জানিয়েছে, দিঘলটারীতে ৭ জন এবং দুর্গাপুরে আরও ৪ জনকে পুশইনের অপচেষ্টা চালানো হয়। বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেনি। বর্তমানে দুর্গাপুরের ৪ জন সীমান্তে কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে। বিজিবি তাদের নিবিড় নজরদারিতে রেখেছে।
নীলফামারীর বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে রেখেছে বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বৈঠকে বিএসএফের কর্মকর্তারা ওই ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করে। তবে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিজিবি বর্তমানে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ ছাড়া নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের বলিশী গিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকে জড়ো করে রাখা ১৬-১৭ জনকে বিএসএফের চিকনী ক্যাম্প সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হয়েছে।

.png)

ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
১০ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
১০ ঘণ্টা আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১০ ঘণ্টা আগে