স্ট্রিম সংবাদদাতা

মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালি প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশে প্রথম অপরিশোধিত তেলবাহী (ক্রুড অয়েল) জাহাজ ভিড়েছে। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন তেল নিয়ে আসা চীনা জাহাজ ‘নিনেমিয়া’ আজ বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করেছে।
জাহাজটি গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে ১৫ দিনের ভ্রমণ শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে বহির্নোঙরে পৌঁছায়। তবে উত্তাল সাগরের কারণে নোঙর করতে কিছুটা বিলম্ব হয়। জাহাজ থেকে তেল খালাসের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ছয়টি লাইটার জাহাজ। প্রতিটি লাইটার সর্বোচ্চ চার হাজার টন পর্যন্ত তেল পরিবহন করতে পারে। সে হিসাবে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব। তবে বৈরী আবহাওয়ার কারণে পরিবহনের পরিমাণ কিছুটা কম হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে তেল এনে পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রিফাইনারিটি। পুরো পরিবহন কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘জাহাজটি সকালে আসার কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করতে দেড় ঘণ্টার মতো দেরি হয়েছে। আজ থেকেই ছয়টি লাইটার দিয়ে খালাস শুরু হবে। নিরাপত্তার কারণে প্রতিটি লাইটারে ধারণক্ষমতার চেয়ে কিছুটা কম তেল পরিবহন করা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিকল্প পথে তেল আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে প্রতি টনে যেখানে ৫০ থেকে ৬০ ডলার খরচ হতো, এখন তা বেড়ে প্রায় ১৪২ ডলারে দাঁড়িয়েছে। এরপরও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
বিএসসি সূত্র জানায়, চলতি মাসে আরও দুই লাখ টন অপরিশোধিত তেল দেশে আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন তেল নিয়ে একটি জাহাজের ২১ মে’র মধ্যে দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সৌদি আরব থেকেও আরও একটি চালান আনার চেষ্টা চলছে। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘সেস ব্রেভ’ নামের একটি জাহাজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৯ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩৮ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে