স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে ত্রিশালে একটি বাসায় মজুত করা জ্বালানি তেলে আগুনের ঘটনা ঘটেছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুদকারীকে ১০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সহযোগিতার দায়ে বাসার পাশের পাম্প ব্যবস্থাপককেও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পৌরসভার দরিরামপুর এলাকায় শনিবার (৩ মে) রাতে এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন জানায়, ৬ তলা বাসাটির সিঁড়ি ঘরে জ্বালানি তেল মজুত করেছিলেন ভাড়াটিয়া উমর ফারুক। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সেই তেলে আগুন ধরলে স্থানীয়দের সহায়তায় নেভানো হয়। পরে আবাসিক এলাকায় জ্বালানি মজুত করে অগ্নিঝুঁকি তৈরি করায় উমর ফারুককে একটি কক্ষে আটকে রাখেন স্থানীয়রা।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ নিয়ে ওই বাসায় যায় উপজেলা প্রশাসন। সিঁড়ি ঘরে তল্লাশিতে কন্টেইনারে মজুত আরও ৭০ লিটার পেট্রোল পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে পরে ভ্রাম্যমাণ আদালত উমর ফারুককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা প্রশাসন আরও জানায়, উমর ফারুক ওই বাসার পাশের ইভা ফিলিং স্টেশনে কাজ করতেন। সেই সুযোগে নিজের ভাড়া বাসায় জ্বালানি তেল মজুত করেছিলেন। জ্বালানি তেল সংকটের সময় তিনি অতিরিক্ত দামে এই তেল বিক্রি করতেন। তাকে সহায়তা করায় ইভা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আফজালকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ত্রিশাল উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির জন্য মজুত করা হয়েছিল। সেই তেলে আগুন লেগেছিল। তবে কীভাবে আগুন লাগে জানা যায়নি। এ ঘটনায় মজুদকারীকে কারাদণ্ড ও পাম্প ম্যানেজারকে অর্থদণ্ড দেওয়া হয়।

.png)

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনি ভিত্তিতে একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে।
৪২ মিনিট আগে
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
২ ঘণ্টা আগে