স্ট্রিম প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার। তিনি বার নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৮ এপ্রিল তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি রোববার (৩ মে) প্রকাশ্যে আসে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র জানায়, গত ২৮ এপ্রিল এ কে এম রেজাউল করিম খন্দকার তার পদত্যাগপত্র জমা দেন। এরপর নিয়ম অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাঁর পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়।
বর্তমানে সলিসিটর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে গুরুত্বপূর্ণ সম্পাদক পদে লড়ছেন রেজাউল করিম খন্দকার।
বার নির্বাচনে অংশ নেওয়ার কারণেই তিনি রাষ্ট্রীয় আইন কর্মকর্তার পদ থেকে ইস্তফা দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল অফিসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৬ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪১ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে