স্ট্রিম প্রতিবেদক

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবে পাঁচ সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা নোটিশে এসব সাংবাদিককে ‘বহিরাগত’ উল্লেখ করা হয়েছে।
পাঁচ সাংবাদিক হলেন– গোলাম মুজতবা ধ্রুব, সাইফ আলী, সোহেলী চৌধুরী, সাজেদা হক ও রহিমা খানম। তাঁরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতৃত্বে আছেন।
তাদের মধ্যে ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব প্রেস ক্লাবের সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সদস্যপদ হারান তিনি।
সোহেলী চৌধুরী ডিইউজের অর্থ সম্পাদক, সাজেদা হক কার্যনির্বাহী সদস্য ও সাইফ আলী সাবেক আইন সম্পাদক। প্রেস ক্লাবের নোটিশের কপি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সাইফ আলী লিখেছেন, ‘বিনাপ্রশ্নে মেনে নিলাম। সেদিনও যাঁরা প্রেস ক্লাবের দায়িত্বে থেকে নিজেদের ক্লাবের মালিক ভাবতেন! আজও যাঁরা দায়িত্বে রয়েছেন—তারাও নিজেদের ক্লাবের মালিক ভাবছেন।’
তিনি আরও লেখেন, ‘তবে চিঠি লেখার ভাষায় বহিরাগত শব্দে আপত্তি জানিয়ে রাখলাম। এই শব্দটি হিংসা-বিদ্বেষ এবং আক্রমাণাত্মক।’

নোটিশে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ইউনিয়ন অফিসের দরজায় দাঁড়িয়ে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন পাঁচ বহিরাগত। তাদের ক্লাব প্রাঙ্গণে নিষিদ্ধ করা হলো।
২৪ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিষেধাজ্ঞার এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধ রয়েছে প্রেস ক্লাব প্রাঙ্গণে ডিইউজের একাংশের কার্যালয়। এটি খুলে দেওয়ার দাবিতে গত ২১ ফেব্রুয়ারি কার্যালয়ের সামনে গিয়ে সাংবাদিকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানা গেছে।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
৩ মিনিট আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
৮ মিনিট আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
১৩ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
২৬ মিনিট আগে