স্ট্রিম সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে মারধরে নুর মোহাম্মদ নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।
পুলিশ জানায়, একটি ছোট নৌকায় তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা চোর সন্দেহে ধাওয়া করেন। তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরেন স্থানীয়রা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। অপর দুজন আহত হন।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
৩৬ মিনিট আগে
রাজধানীর কদমতলী থানার মুরাদপুরে একটি বাসার তিনতলার কার্নিশ থেকে পড়ে মোহাম্মদ সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চুরি করার উদ্দেশ্যে ওই ভবনে ওঠার সময় তিনি নিচে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তবে, তা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে