স্ট্রিম সংবাদদাতা

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ শনিবার (৪ এপ্রিল)। ১৯৭১ সালের এই দিনে মাধবপুর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক বাংলোতে মুক্তিযুদ্ধের সামরিক ও রাজনৈতিক নেতাদের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ, যুদ্ধের রণকৌশল, ১১টি সেক্টর বণ্টন, অস্ত্রের জোগান, আন্তর্জাতিক সমর্থন আদায়সহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সামরিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্নেল (অব.) আতাউল গনি ওসমানী, লে. কর্নেল এম এ রব, লেফটেন্যান্ট কর্নেল সালেহ উদ্দিন মোহাম্মদ রেজা, মেজর জিয়াউর রহমান, মেজর কে এম শফিউল্লাহ, মেজর খালেদ মোশারফ, মেজর কাজী নুরুজ্জামান, মেজর মঈনুল হোসেন চৌধুরী, মেজর নুরুল ইসলাম, মেজর সাফায়েত জামীল, মেজর সি আর দত্ত প্রমুখ।
প্রতিবছর ৪ এপ্রিল হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় স্মৃতিস্তম্ভে পুস্পস্তক অর্পণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়কমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চুনারুঘাটের এনটিসি’র চণ্ডীছড়া চা বাগানের বাংলোতে রাত্রীযাপন করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট আহামেদ আযম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও হুইপ আলহাজ্ব জি কে গউছ-এমপির যোগ দেওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক গোলাম মোস্তফা রফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন খান বলেন, ‘এবার আমরা বড় পরিসরে দিবসটি উদযাপন করছি। আমরা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ধরে রাখতে কাজ করছি’।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুল হক টিপু বলেন, ‘শান্তিপূর্ণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলার মুক্তিযুদ্ধা ও সন্তান কমিটির নেতারাসহ স্থানীয় লোকজন অংশ নিবেন’।
হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক গোলাম মোস্তফা রফিক বলেন- দিবসটি পালন উপলক্ষে সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আশা করছি সুন্দরভাবে সকল আয়োজন সম্পন্ন হবে। তিনি বলেন- অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের সকল দাবী উপস্থাপন করব।

ধর্ম অবমাননার অভিযোগে করা এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে ঢাকায় আরেকটি মামলা থাকায় এখনই কারামুক্তি মিলছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০ মিনিট আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আগামী ৮ এপ্রিল (বুধবার) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২৩ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি।
৩১ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
৪১ মিনিট আগে