স্ট্রিম প্রতিবেদক

সিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর মধ্য দিয়ে মোট ১২টি মামলায় তাঁর জামিন বহাল থাকল, ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।
রোববার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতের এই আদেশের পর আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, 'চেম্বার আদালতে এই দুই মামলায় জামিনের পর তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তাঁকে যেন আর হয়রানি না করা হয়, সে বিষয়ে আগেই রুল জারি করেছেন হাইকোর্ট।'
সুনির্দিষ্ট মামলা ছাড়া নতুন করে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেছিলেন আইভী। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন। শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার মিথ্যা প্রকৃতির মামলায় তাঁকে জড়ানোর কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া আইভীকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতেও নির্দেশ দিয়েছিলেন আদালত।
এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট আইভীকে জামিন দিলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। এরপর গত বছরের ১৮ নভেম্বর তাঁকে ফতুল্লা ও সদর মডেল থানার আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফতুল্লা থানার মামলাগুলোর মধ্যে রয়েছে—বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলা। অন্য মামলাটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় করা।
গত ২৬ ফেব্রুয়ারি এই ৫ মামলায় হাইকোর্ট তাঁকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৫ মার্চ চেম্বার আদালত সেই জামিনাদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১০ মে এই ১০টি মামলার শুনানি করে সব কটিতেই আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ওই ১০টি মামলার বিচারিক প্রক্রিয়ার মাঝেই সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত ৩০ এপ্রিল হাইকোর্ট বিভাগ ওই দুই মামলায় তাঁকে জামিন দেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলেও আজ রোববার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া সেই জামিন আদেশই বহাল রাখলেন।

.png)

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
২২ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
২৫ মিনিট আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে