স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রতিটি উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা পরিষদের নতুন বা পুরোনো কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলার জায়গা ব্যবহার করে সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ তৈরি করা হবে।’
তিনি আরও বলেন, বিধিমালার কারণে সংসদ সদস্যদের নামে কক্ষ বরাদ্দ না করে এগুলোকে ‘পরিদর্শন কক্ষ’ হিসেবে নামকরণ করা হয়েছে। এখানে বসে এমপিরা তাঁদের নির্বাচনী এলাকার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা-সাক্ষাৎ ও তাঁদের অভিযোগ শুনবেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে ইতিমধ্যে এ-সংক্রান্ত সরকারি আদেশ (জিও) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বরাবর জারি করা হয়েছে। কোনো সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় যদি একাধিক উপজেলা থাকে, তবে প্রতিটি উপজেলাতেই এই ধরনের কক্ষের ব্যবস্থা থাকবে।
সংসদে এই ঘোষণা আসার পর উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২১ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে