চলতি বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ভিসেরা প্রতিবেদনে উঠে আসে।
স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছে শাখা ছাত্রদল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের বিচারের দাবি জানিয়েছে তারা।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে সংগঠনটি। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এদিকে সাজিদ হত্যার বিচার দাবিতে দুপুর দেড়টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকজন শিক্ষার্থী। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেন তাঁরা। এ সময় অবস্থানকারীরা দ্রুত সময়ের মধ্যে সাজিদ হত্যায় জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বুধবার ছাত্রদলের বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন ও রাকিব হাসান স্বাক্ষরসহ অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদের খুনিদের এখনো খোঁজ মেলেনি। আমি কুষ্টিয়া থানা ও ইবি থানার ওসির সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, কাজে অগ্রগতি হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয়ে যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, প্রশাসন এখনো তাদের বিচারের আওতায় আনতে পারেনি। উল্টো তাদের পৃষ্ঠপোষকতা করছে। মনে রাখবেন, আওয়ামী ফ্যাসিস্টদের যারা আশ্রয় দিবে তাদের অবস্থাও একই রকম হবে। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্টদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
এর আগে চলতি বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ভিসেরা প্রতিবেদনে উঠে আসে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৩ ঘণ্টা আগে