স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম হওয়ায় আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঢালাওভাবে শুল্কছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, প্রতিটি শুল্কছাড়ের সিদ্ধান্ত এখন সরকারকে মেপে মেপে নিতে হচ্ছে।
আজ রোববার (১৭ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ঢাকা স্ট্রিমের এক সংলাপে তিনি এই তথ্য জানান।
রেহান আসাদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৫ শতাংশ হওয়ায় আসন্ন বাজেটে ঢালাওভাবে শুল্কছাড়ের সুযোগ সরকারের নেই। সীমিত সামর্থ্যে কোন খাতে ছাড় দিলে সর্বোচ্চ লাভ হবে, সরকার সেই হিসাব করছে।’
উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি নির্ভরযোগ্য বিকল্প হতে পারে। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বড় প্রকল্পের পাশাপাশি ‘স্মল মডুলার রিঅ্যাক্টর’ (এসএমআর) প্রযুক্তির সাহায্যে ৫৫ থেকে ৫০০ মেগাওয়াট নিরাপদ ও পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
রেহান আসাদ আরও বলেন, ‘কৃষিকে ঝুঁকিতে ফেলে সরকার নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে চায় না।’ তিনি জানান, রাজশাহীতে সোলার প্যানেল বসানোয় ফসলের ক্ষতি হয়েছিল। পরে সেগুলো সেচের পাম্পের ছাদে স্থানান্তর এবং উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দেওয়া হয়।
উপদেষ্টা জানান, লিথিয়াম ব্যাটারি এবং এনার্জি স্টোরেজ সিস্টেম সহজলভ্য করতে শুল্ক ও ভ্যাট কমানোর বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, ‘পর্যাপ্ত চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরি এবং জাতীয় গ্রিডের সক্ষমতা মূল্যায়ন করেই বৈদ্যুতিক গাড়ি খাতে বড় বিনিয়োগ করবে সরকার।’ তিনি আরও জানান, নেট মিটারিংয়ে ৩ টাকা সঞ্চালন মাশুল কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা চলছে।
রেহান আসাদ আরও বলেন, একসময় আমাদের কর-জিডিপি অনুপাত ১১-১২ শতাংশ থাকলেও এখন তা অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, প্রতিটি শুল্কছাড়ের সিদ্ধান্ত এখন সরকারকে মেপে মেপে নিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের দেওয়া প্রস্তাবগুলোর ইতিবাচক প্রতিফলন আসন্ন বাজেটে দেখা যাবে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে