স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১২ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসলিসিটর মুহম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩'-এর ৭(১) ধারা অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিন আইনজীবীকে নির্ধারিত পদমর্যাদা, প্রাপ্য রিটেইনার ফি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগ পাওয়া নতুন তিন প্রসিকিউটর হলেন মো. মাগফুর রহমান শেখ, ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম। প্রজ্ঞাপনে এই তিন প্রসিকিউটরের পদমর্যাদাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মো. মাগফুর রহমান শেখ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া ড. মোহাম্মদ অলি মিয়া এবং ব্যারিস্টার রাফিউল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে