স্ট্রিম প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিল আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তি। সনদের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার—এর সব বিষয় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আদালতে যাবে না। কিন্তু সংসদের শুরুতেই এসব অঙ্গীকার উপেক্ষিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গণভোটে প্রকাশিত জনগণের ইচ্ছাই সর্বোচ্চ সার্বভৌম শক্তি, যা সংবিধানেও স্বীকৃত। সে ক্ষেত্রে তুলনামূলক কম ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তের সঙ্গে গণভোটের ফলাফলের সংঘাত তৈরি হলে তা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। সরকারের পক্ষ থেকে কেউ কেউ দাবি করছেন, জুলাই সনদের সব বিষয়ে ঐকমত্য হয়নি। তবে যে বিষয়গুলোতে স্বাক্ষর করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা উচিত। মতভেদ থাকলে তা সংসদে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।’
শুভেচ্ছা বিনিময়ে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, ব্রুনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, পাকিস্তান, নেপাল, নেদারল্যান্ডস, ভুটানের রাষ্ট্রদূত–হাইকমিশনার ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শুভেচ্ছা বিনিময় করতে আসেন ইউনিসেফ ও ইউএন ওমেন বাংলাদেশের প্রতিনিধিরা।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে