স্ট্রিম প্রতিবেদক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কতার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা স্ট্রিমকে বলেন, এরই মধ্যে সন্দেহভাজনদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করেছে সিটিটিসি। গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
এদিকে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তথ্য পেয়েছি। সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পুলিশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, পুলিশ সুপারসহ সব ইউনিটকে জরুরি নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠায় সদর দপ্তর। চিঠিতে নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা চালাতে পারে বলে উল্লেখ করা হয়।
জরুরি ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামীর (আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামেও পরিচিত) সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে। গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২৩ মিনিট আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে