স্ট্রিম প্রতিবেদক

শেরেবাংলা নগরে ১২তলা সরকারি অফিস ভবন নির্মাণে ১০৮ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কুশলী নির্মাতা লিমিটেডকে এই কাজ দেওয়া হয়। ৩টি বেজমেন্টসহ ১২তলা এই ভবন নির্মাণে ব্যয় হবে ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার ৪৪৪ টাকা। ভবনের অভ্যন্তরীণ স্যানিটারি, পানি সরবরাহ এবং বিদ্যুতায়ন কাজও এই প্রকল্পের অংশ।
বৈঠক সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের এই প্রকল্পে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইজিপিতে ১৩টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ৮টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে কারিগরি ও আর্থিকভাবে সর্বনিম্ন দরদাতা কুশলী নির্মাতা লিমিটেডকে মনোনীত করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৯ নভেম্বর ‘ঢাকার শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল সরকারি অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭১ কোটি ৭২ লাখ ৯৩ হাজার টাকা।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে