স্ট্রিম প্রতিবেদক

সাগরপথে ঝুঁকিপূর্ণ অভিবাসন বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ‘জাতীয় কর্মশালায়’ এ তথ্য জানান তিনি।
নূরুল হক নূর বলেন, ‘সাগরপথে বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করতেই হবে। যারা তরুণদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের ছাড় নেই।’
প্রবাসীদের অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসীদের পরিশ্রমের অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। অথচ তাঁদের পুনরেকত্রীকরণ ও পুনর্বাসনের জন্য এতদিন যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, ‘রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় ও আত্মসাৎ হয়ে যায়, তবে কেন রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসনে চাপ তৈরি হয়নি?’
অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নূরুল হক নূর বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর ক্ষেত্রে আরও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রয়োজন। যাঁরা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর নীতিগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বায়রার সদস্যপদে কেবল সংখ্যা বাড়ানোর পরিবর্তে মানভিত্তিক গ্রেডিং এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাকের পরিচালক সাফি রহমান খান, সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী এবং প্রবাসীকল্যাণ সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া ইইউ কাউন্সেলর ইউরাতে স্মালস্কাইটে মেরভিল এবং বিদেশফেরত অভিবাসী সেলিনা বেগম ও সোহেল রানা তাঁদের অভিজ্ঞতার কথা জানান।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে