ভাড়া কক্ষে পড়ে ছিল আইনজীবীর মরদেহ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মৃত আনোয়ার হোসেনের কক্ষ থেকে উদ্ধার করা ড্রাইভিং লাইসেন্স। ছবি: সংগৃহীত
মৃত আনোয়ার হোসেনের কক্ষ থেকে উদ্ধার করা ড্রাইভিং লাইসেন্স। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানা এলাকায় ভাড়া কক্ষ থেকে আনোয়ার হোসেন (৩০) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহীদ নগর তিন নম্বর ফালা মসজিদ গলির একটি বাড়ির কক্ষে তাঁর লাশ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, দুই-তিন দিন আগে আনোয়ারের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাড়িটির মালিক মনির হোসেন জানান, চলতি মাসে চার হাজার টাকা ভাড়ায় ওই কক্ষে ওঠেন আনোয়ার। সেখানে তিনি একাই থাকতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। স্বজনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত