হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৪
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮১৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে ঢাকায় ৫ জন এবং চট্টগ্রাম ও খুলনায় ১ জন করে শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৯১৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ১০০ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫০ হাজার ২০২ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ শিশু বাড়ি ফিরেছে। ১৫ মার্চ থেকে দেশে ২০ হাজার ৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত