স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য বিশেষ করে শেখ হাসিনার বিবৃতি, প্রচারে বিরত থাকতে দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। এজেন্সির মতে, এ ধরনের বক্তব্য প্রচার দেশের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করাসহ সহিংসতাকে উস্কে দিচ্ছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর পরিপন্থী।
আজ সোমবার (১৭ নভেম্বর) এনসিএসএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিএসএ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে।’
বিজ্ঞপ্তিতে অধ্যাদেশের ধারা ৮(২)-এর কথা উল্লেখ করে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিতকারী যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করতে পারে। এছাড়া, ধারা ২৬ অনুযায়ী, ছদ্ম পরিচয়ে ঘৃণা বা সহিংসতা সৃষ্টিকারী বক্তব্য প্রচার করা একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
বিজ্ঞপ্তির শেষে সাংবাদিকতা ও অভিব্যক্তির স্বাধীনতাকে সম্মান করার কথা উল্লেখ করে এনসিএসএ গণমাধ্যমকে দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংস ও উসকানিমূলক বিবৃতি প্রচার থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রাখার জন্য অনুরোধ জানিয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩০ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৮ মিনিট আগে