স্ট্রিম সংবাদদাতা

ঈশ্বরদীতে জেলা সহকারী জজ পরিচয়ে স্থানীয় পুলিশের প্রটোকল সুবিধা নিতে গিয়ে আটক হয়েছেন সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঈশ্বরদী থানায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন এক ব্যক্তি। নিজেকে যশোর জেলার সহকারী জজ পরিচয় দিয়ে ওই রাতে বিশেষ পুলিশি পাহারায় নিরাপদ আবাসনের দাবি জানান তিনি।
তবে, একপর্যায়ে ওই ব্যক্তির কথা ও আচরণে অসংগতি লক্ষ্য করেন ওসি। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর পরিচয় যাচাই করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে, তিনি বিচারক নন। ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছেন।
আটক সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নৈতিকস্খলনের দায়ে তিনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। একসময় ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, ‘ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে ওই ব্যক্তি থানায় এসেছিলেন। সত্যতা নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করে হাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

.png)

গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
১৭ মিনিট আগে
বাংলাদেশের সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দেশটির কৌশলগত পশ্চিম সীমান্ত পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পথে ক্রমশ এগোচ্ছে আরাকান আর্মি। ক্ষমতার এই পালাবদল মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধই শুধু নয়, আঞ্চলিক ভূ-রাজনীতিও বদলে দিতে পারে।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ শূন্যে নেমে আসায় সংকটে পড়েছেন গার্মেন্টস ও ডাইং কারখানার মালিকেরা। এর প্রভাবে ফেব্রিক্স সরবরাহ ব্যাহত হওয়ায় থমকে গেছে পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা।
৩২ মিনিট আগে
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই চাঁদপুরের মেঘনায়। এ নদীতে মাছ ধরতে অনীহা দেখাচ্ছেন স্থানীয় জেলেরা। একদিকে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে জালে মাছ না ওঠায় প্রতিদিনের খরচটুকুও উঠছে না।
১ ঘণ্টা আগে