স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় দূরপাল্লার বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি লাল-সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ।
নিহতরা হলেন উপজেলার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) ও আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসে লাল সবুজ পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল। এছাড়া ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল লেগুনাটি। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী নয়াপাড়া এলাকায় বাসটি লেগুনাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। এছাড়া মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে মারা যান জসিম উদ্দিন।
স্থানীয় বাসিন্দা জিয়াবুল হক, শাহ আলম জানান, বিকট শব্দ শুনে দ্রুতেই ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। তারা গিয়ে দেখেন, লাল-সবুজ পরিবহনের বাসের আঘাতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়ির ছাদ আলাদা হয়ে সড়কে পড়ে আছে। ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

.png)

রাঙামাটিতে সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রধান ফটকে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৫১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরে সড়কের পাশে রিকশা রাখা নিয়ে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্থানীয় একটি ফার্মেসির মালিক-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
২ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
২ ঘণ্টা আগে