স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ২টা ২৩ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম এমপি, হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজাম) এমপি।
বিএনপির এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

.png)

রাজশাহী মহানগরে সড়কের পাশে রিকশা রাখা নিয়ে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই স্থানীয় একটি ফার্মেসির মালিক-কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতের পরিবার।
৮ মিনিট আগে
মুক্তিযুদ্ধে আত্মদানকারী মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রীস্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। পরে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
১৪ মিনিট আগে
উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
বই, ভাবনা ও পাঠের আনন্দকে মানুষের আরও কাছে নিয়ে আসতে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজার দ্য ডেলি–লবি ক্যাফেতে চালু হয়েছে ‘ফ্লোর’ (এফএলওআর—ফর লাভ অব রিডিং)। বই পড়ার জন্য তৈরি এই নতুন পরিসরের উদ্বোধনের পাশাপাশি ক্যাফেতে নতুন খাবারের মেনুও উন্মোচন করা হয়েছে।
২ ঘণ্টা আগে