স্ট্রিম প্রতিবেদক

জাতিগত বৈষম্য ও বর্ণবাদ নির্মূল করে সাম্য ও মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৩ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মারক সভায় এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সভায় পররাষ্ট্রমন্ত্রী রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ টেনে বলেন, বর্ণবাদবিরোধী ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও প্রত্যাশিত সাফল্য থেকে অনেক পিছিয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান এই সংকটগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে তাদের সীমিত প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. খলিলুর রহমান বলেন, ‘এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।’
বাংলাদেশের সংবিধানের মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ শুরু থেকেই মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নিরন্তর কাজ করে যাচ্ছি।’
বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। যার মধ্যে প্রথমেই রয়েছে বর্ণবাদবিরোধী মানসিকতা গড়ে তুলতে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি। এ ছাড়া, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বা ‘হেট স্পিচ’ কঠোরভাবে প্রতিরোধ করার মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন জাতির মধ্যে আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে