স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর পলাশ উপজেলায় ‘মব’ সৃষ্টি করে সরিয়ে দেওয়ার ১৮ মাস পর কর্মস্থলে ফিরেছেন পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস।
বুধবার (৪ মার্চ) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৮ মাস আগে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় একটি পক্ষ। পরে মব তৈরি করে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত কমিটি হয়। তবে কোনো কমিটিই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পায়নি। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় সম্প্রতি বরুণ চন্দ্রকে পুনরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে দায়িত্ব গ্রহণ শেষে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস সবার সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা, সাবেক মেম্বার ওসমান গাজীসহ এলাকার গণ্যমান্যরা।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে