ডিবি প্রধানের প্রেস ব্রিফিং
স্ট্রিম প্রতিবেদক

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে তার বিরুদ্ধে ১১ মামলার কথা জানিয়েছেন ডিবিপ্রধান।
গ্রেপ্তারের পর স্ট্রিমকে প্রাথমিকভাবে মাসুদ উদ্দিনের নামে পাঁচটি মামলার তথ্য জানালেও মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ১১টি মামলার কথা জানান ডিবিপ্রধান। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করছে।
ডিবিপ্রধান জানান, মামলাগুলোর মধ্যে ফেনীতে ছয়টি ও ঢাকা মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে রয়েছে পাঁচটি। এর মধ্যে মধ্যে ফেনীর তিনটি মামলা বিচারাধীন। এসব মামলায় তিনি পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ফেনী এলাকার বাকি ৩ মামলা এবং ডিএমপির ৫টি মামলার তদন্ত চলছে।
এদিকে, মানবপাচারের মামলায় মাসুদ উদ্দিনের ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার বারিধারা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইএস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। এই কমিটির অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসরের পর তিনি ঢাকায় রেস্তোঁরাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নেন। আওয়ামী লীগ মনোনয়ন না দেওয়ায় ফরম নেওয়ার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এর পরের দিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এবং ওই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে