স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়িতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্যরেখায় আটকাপড়া ২৮ জনকে শনিবার ভোরে দেখা যায়নি। বিএসএফ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেছেন, সীমান্তের নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে অবস্থান করছিলেন ওই ২৮ জন। শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিএসএফ তাদেরকে ভারতের ভেতর ফিরিয়ে নিয়েছে।
বিজিবির তথ্যানুযায়ী, গত বুধবার রাত ৩টার দিকে বাঙ্গাবাড়ির সীমান্ত পিলার ২০৩/৬ সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ নারী ও ৬ শিশু। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই চেষ্টা চালান। তবে বিজিবির প্রতিরোধের মুখে দলটি বাংলাদেশে ঢুকতে পারেনি। এরপর থেকে শূন্যরেখাতেই ছিল তারা।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে