স্ট্রিম প্রতিবেদক

মাদ্রাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বৈষম্য নিরসনে পুরো রমজান মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডলের করা জনস্বার্থমূলক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।
আদালতের এই সিদ্ধান্তের ফলে ২০২৬ শিক্ষাবর্ষে রমজানের প্রথম ১৮ দিন মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলো খোলা রাখার সরকারি সিদ্ধান্ত আর কার্যকর থাকছে না। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই এই ছুটি কার্যকর হবে।
আদালতে রিটকারী আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল যুক্তি দেখান, ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী মাদ্রাসাগুলো ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অথচ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে রমজানের প্রথম ১৮ দিন পাঠদান চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই রাষ্ট্রব্যবস্থায় দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির এই ভিন্নতাকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল ‘স্ট্রিম’কে বলেন, ‘আদালতের এই নির্দেশনা মূলত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের (সরকারি-বেসরকারি) ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া এই সময়ের মধ্যে যদি কোনো পাবলিক পরীক্ষা নির্ধারিত থাকে, তবে তা আদালতের এই ছুটির আদেশের আওতামুক্ত থাকবে।’
এর আগে গত ১৬ জানুয়ারি রমজান মাসে স্কুল খোলা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে এই রিট দায়ের করা হয়েছিল। রিটে শিক্ষা সচিবসহ ছয়জনকে বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, রোজা রেখে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ করা কষ্টসাধ্য এবং এটি বড় শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করে। আদালত এসব যুক্তি আমলে নিয়ে এবং ছুটির তালিকার বৈষম্য দূর করতে চার সপ্তাহের রুল জারি করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। এছাড়া পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে