স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সিএনজি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে শহরের একমাত্র ফিলিং স্টেশনে দুই দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত গাড়ির চালক ও যাত্রীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকার অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে ওই হামলা করা হয়। ঘটনার একদিন বিষয়টি জানাজানি হয়। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত ওই হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওসি জানান, ঘটনার শোনার পর গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফিলিং স্টেশনের মালিক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের একাধিকবারের মনোনয়ন প্রত্যাশী লুৎফর রহমান দিলু। হামলার বিষয়ে তিনি বলেন, ‘গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি। পুলিশ বিষয়টা দেখছে।’

এদিকে শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় চালকদের দুর্ভোগে পড়ার কথা জানিয়ে সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, গভীর রাত থেকে স্টেশনটি বন্ধ থাকার কারণে জেলার শত শত সিএনজিচালিত অটোরিক্সা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। অনেক চালক বিকল্প উপায়ে শহরের থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলার আরেকটি ফিলিং স্টেশন থেকে গ্যাস সংগ্রহ করছেন।
শনিবার সকালে শহরের দিয়ারবৈদনাথ এলাকায় গিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও স্টেশন কর্মচারীদের সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন গভীর রাতে ১০-১২ জন দুর্বৃত্তের একটি দল মুখোস পরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় পাম্পের ৩টি এ্যাডজাস্টমেন মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে চলে যায় তারা।
গ্যাস পাম্পের মেশিন অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, কাপড়ে মুখ বাঁধা ১০-১২ জনের একটি দল পাম্পে ঢুকে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম, আরএমএস রুম ভাঙচুর করে। এছাড়া কাউন্টার থেকে টাকা লুটে নিয়ে যায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। ফলে তারা আতঙ্কে আছেন।
হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ফিলিং স্টেশনে ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, রাতে মুখোশধারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে হামলাকারীরা মুখোশ পরা থাকায় তাদের চেনা যায়নি।
হামলার ব্যাপারে সিএনজি ফিলিং স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু বলেন, ‘গভীর রাতে মুখে কালো কাপড় বেঁধে কে বা কারা অতর্কিতভাবে হামলা করেছে। এতে আমার প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি পুলিশকে অবগত করেছি। পুলিশ বিষয়টা দেখছে।’

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে