স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শনিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমেছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা কম। তবে বাজার, অফিসগামী ও শ্রমজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেককেই ছাতা ও রেইনকোট ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক হলেও শহর ও গ্রামের কিছু এলাকায় পানি জমে চলাচলে সমস্যা হয়। তবে জীবিকার তাগিদে মানুষকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বাইরে যেতে হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে