স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে বেড়ে যাওয়া অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিতে বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “আজকের বৈঠকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় উচ্চশিক্ষার্থীদের বিদেশগমনে আর্থিক সহায়তা জোরদারের সিদ্ধান্ত হয়েছে। আমাদের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে অভিবাসন ব্যয় নির্দিষ্ট করার বিষয়টি আমরা দ্রুত চূড়ান্ত করব।”
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণে ভবিষ্যতে প্রচুর জনশক্তির প্রয়োজন হবে। এতে আমাদের দেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত না হয়ে বরং চাহিদা আরও বাড়তে পারে। এ জন্য প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন; কারণ ভাষাজ্ঞান না থাকায় অনেকেই সেখানে কম বেতনের চাকরি করেন।”
জাপানে এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে পূর্বতন অন্তর্বর্তী সরকারের সমঝোতা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ গঠন করা হয়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোতে জনশক্তি বাড়ানোর পাশাপাশি যেসব দেশের ভিসার জন্য ভারতে যেতে হয়, সেসব দেশের কনস্যুলার সেবা যেন বাংলাদেশে চালু হয়, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কাজ করতে বলা হয়েছে।
কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, এই ঋণ সরাসরি নগদ দেওয়া হবে না, বরং প্রয়োজনীয় খাতে ব্যয় সহায়তা হিসেবে ব্যবহার করা যাবে। এর জন্য ব্যাংকগুলোর মতো কোনো জটিল গ্যারান্টির প্রয়োজন হবে না।
সিঙ্গাপুর ও মালয়েশিয়াগামী কর্মীদের খরচ বাড়ার পেছনে থাকা সিন্ডিকেট ভাঙতে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ঈদের আগে দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশগামী একটি ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে এবং প্রবাসীদের নির্বিঘ্নে ফেরা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ মিনিট আগে
পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে তেল বিক্রির স্বাভাবিক প্রক্রিয়া ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি।
৩ মিনিট আগে
বগুড়ায় টাকা লেনদেন-সংক্রান্ত মামলার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফুল ইসলাম মুন্না (৫১) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।
১ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
১ ঘণ্টা আগে