হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলব নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো আমরা বরদাশত করব না।’
স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজদের অভয়ারণ্য এনসিপি হবে না। তাই আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।
ময়মনসিংহ নগরীর টাউনহল মাঠে সোমবার বিকেলে পথসভায় হাসনাত আব্দুল্লাহ এ সব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২৮তম দিনে এই সভা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম-পরিচয় ব্যবহার করে, এনসিপিকে ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের কর্মী যাঁরা আছেন, আমরা মুখে মুখে বলব নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি, এগুলো জিনিসগুলো আমরা বরদাশত করব না।’
আগে নিজের ঘরে শুদ্ধ অভিযান চালানোর কথা জানিয়ে হাসনাত বলেন, ‘আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই। চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং যাঁরা সুসময়ে আসছেন, তাঁরা সাবধান হয়ে যান।’
হাসনাত আরও বলেন, ‘আরেক ধরনের নেতা-কর্মী রয়েছেন, তাঁরা হচ্ছেন তেলবাজ, তাঁরা হচ্ছেন সেলফিবাজ। তাঁদের কোনো কাজে ডাকলে পাওয়া যায় না। নেতার পেছনে পেছনে ঘুরে আর সেলফি তুলে ফেসবুকে সেলফি-বাণিজ্য করে। তাঁদের প্রতিহত করতে হবে। আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। আমাদের দরকার নেই এ রকম তেলবাজ-সেলফিবাজদের।’
এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘ইউনিয়নে ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করবেন। উৎসুক জনতা নিয়ে বেশি দূর আগানো যাবে না। মানুষের দ্বারে দ্বারে যাবেন। ভালো মানুষগুলোকে সংগঠনে নিয়ে আসবেন। চাঁদাবাজ-দলবাজদের সংগঠন থেকে দূরে রাখবেন।’
এর আগে এনসিপি পদযাত্রা উপলক্ষে ময়মনসিংহ নগর মুখরিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ছাত্র-জনতা নগরের টাউনহল মাঠে জড়ো হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় নগরজুড়ে।
দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরীর হোটেল মোস্তাফিজে এসে পৌঁছান কেন্দ্রীয় নেতারা। বিকেল সাড়ে পাঁচটায় টাউন হল প্রাঙ্গণে পথসভা শুরু হয়। সভায় উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ দলের শীর্ষ নেতারা।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৭ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে