স্ট্রিম প্রতিবেদক

সরকার সংবাদমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না এবং মিডিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে—এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি। অতীতের নিয়ন্ত্রণমূলক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণমাধ্যমে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসব কথা জানান।
সংলাপে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই সঠিক তথ্যই জনগণের সামনে আসুক। অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ‘ডিজইনফরমেশন’ মোকাবিলায় নির্ভুল সংবাদ পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
ডিজিটাল প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, আজ কোয়াব (কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং আইপিটিভি প্রতিনিধিদের সঙ্গে ২০১৪ সালের আইপিটিভি নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর সাংবাদিকরা ভয়ে ছিলেন। কিন্তু গত দুই মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মিডিয়ার স্বাধীনতা থাকবে। এটিপ্রধানমন্ত্রীর নির্দেশ যে মিডিয়া কোনোভাবেই নিয়ন্ত্রিত হবে না। মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, তা অব্যাহত থাকবে।
সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং আগামী বাজেটে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সরকারি বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সচিবালয়ে সাংবাদিকদের কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান অত্যন্ত অপর্যাপ্ত ও অবহেলিত। আমি এতে মোটেও সন্তুষ্ট নই। দ্রুত এটি আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হবে।
বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সংলাপে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

.png)

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এক চিকিৎসক ও এক কর্মচারীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৬ জুলাই) হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১৩ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১ ঘণ্টা আগে