স্ট্রিম প্রতিবেদক

৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে।
এর আগে গেল ১৮ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, তাঁদের চালু করা ‘সার্কুলার সিস্টেম’ নামে নতুন ব্যবস্থায় প্রতি এক বছরেই একটি বিসিএস শেষ করা সম্ভব। তবে এতে অন্যতম প্রতিবন্ধকতা হলো কমিশনের প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতা না থাকা।
জটিলতার কথা উল্লেখ করে পিএসসি চেয়ারম্যান বলেন, এই পদ্ধতির জন্য একটি বিধি পরিবর্তনের প্রয়োজন ছিল। সেই বিধিটি পিএসসি প্রস্তাব আকারে অর্থ বিভাগে পাঠিয়েছে। চার মাস হয়ে গেছে, কিন্তু এখনো অনুমোদিত বিধিটি আসেনি। কমিশন আরও গতিশীলভাবে কাজ করতে পারত যদি বিধি প্রণয়নের স্বাধীনতা থাকত।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে