স্ট্রিম প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে নির্দোষ প্রমাণিত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। রোববার (২৪ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইংল্যান্ডের আদলে ‘ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড’ গঠনের প্রস্তাব দেন।
বিচারিক প্রক্রিয়ার জট নিরসন ও হয়রানি বন্ধে এই দাবি জানিয়ে তিনি একই সঙ্গে মিথ্যা প্রতিবেদন দেওয়া পুলিশ কর্মকর্তাদের পদাবনতি ও বেতন কমানোর দাবি তুলেছেন।
আদালতে মামলার জট কমাতে মিথ্যা মামলা বন্ধের তাগিদ দিয়ে বার সভাপতি বলেন, ‘মিথ্যা মামলা বন্ধ করতে হবে। মিথ্যা মামলায় নির্দোষ ব্যক্তিকে প্রসিকিউট (বিচারের মুখোমুখি) করা হলে শেষ পর্যন্ত তিনি খালাস পেয়ে যান।’
খালাস পাওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডে ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড আছে। এটার মতো একটা বোর্ড করতে হবে, যাতে নির্দোষ প্রমাণিত হলে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।’
পুলিশের জবাবদিহির বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যে পুলিশ অফিসার মিথ্যা রিপোর্ট দিবে, তাঁর পদের ব্যাপারে ডিগ্রেডেশন করতে হবে, তাঁর বেতন কাঠামো পরিবর্তন করতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে আমার কাছে মনে হয় জট কমে যাবে।’
বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাননীয় বিচারপতিরাও যদি একটু ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিচার করেন, যদি ন্যায়বিচার করেন; আমার মনে হয় এই জট আর থাকবে না।’
বার সভাপতি আরও বলেন, ‘হাইকোর্টে অনেকের জামিন হলেও চেম্বার আদালতে সেটি স্থগিত (স্টে) হলে সাত-আট বছরেও আর শুনানি হচ্ছে না। যে অপরাধী সে জেলে থাকবে, এটা ঠিক আছে। কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি কেন জেলে থাকবে? কেবল আমাদের বিচারিক দীর্ঘসূত্রতা এবং বিচারপতি সংকটের কারণেই তাঁদের জেলে থাকতে হচ্ছে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে