স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। আজ সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। দেড় ঘণ্টার এই অভিযানে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ মোট ৬০ জনকে আটক করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের হয়রানি এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের নামে অর্থ হাতিয়ে নেওয়া দালাল চক্রের বিরুদ্ধে এই ঝটিকা অভিযান শুরু হয়। অভিযানে দেখা যায়, হাসপাতালের ভেতরে ও আশপাশে অবস্থান করে সাধারণ রোগীদের বিভ্রান্ত করছিলেন এই দালালরা। আটককৃতদের মধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির ১২ জন বিক্রয় প্রতিনিধি রয়েছেন, যাঁরা নিয়ম বহির্ভূতভাবে হাসপাতালে প্রবেশ করেছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ অভিযানে মোট ৬০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি। হাসপাতাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের নাম-ঠিকানা যাচাইসহ অন্যান্য আইনি প্রক্রিয়া সেখানে সম্পন্ন করা হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সমন্বিত অভিযানে হাসপাতাল এলাকা থেকে দালালদের আটক করা হয়েছে। বর্তমানে তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে শাহবাগ থানায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে