স্ট্রিম সংবাদদাতা

রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকার প্রবেশপথ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব-৪।
র্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, ‘বিগত কয়েক দিনের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সব সময় তৎপর রয়েছি। গতকাল রাত থেকেই আমাদের টহল দল মাঠে আছে। আজও সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পেট্রোল ডিউটি চলছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘এসব অঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছে।’
র্যাবের এই কর্মকর্তা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি এমন কোনো কার্যক্রম দেখা যায়, যা জনদুর্ভোগ সৃষ্টি করে, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’
সকালে বাইপাইল, উত্তরবঙ্গগামী বাসস্ট্যান্ডসহ আশুলিয়ার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। সাধারণ মানুষকেও স্বাভাবিকভাবে কর্মস্থলের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
বিশেষ অভিযানে ৪২ জন আটক
এদিকে, আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাভারে ২৮ জন, আশুলিয়ায় ১১ জন এবং ধামরাই থানা এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
অন্যদিকে, সহিংসতা প্রতিরোধের ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনকেও ঢাকা-আরিচা ও নবীনগর-বাইপাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিতে দেখা গেছে।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৯ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
১০ ঘণ্টা আগে