স্ট্রিম সংবাদদাতা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কৃষকদেরকে কৃষক কার্ড দিয়েছেন। এবার মৎস্য খামারি, মৎস্য শিকারি সবাই কৃষক কার্ড পাবেন।
বুধবার (৬ মে) দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এই লেকে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত বর্তমানে সে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না।’
এ সময় তিনি লেকে তিন মাস মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানান।
সালাউদ্দিন টুকু আরও বলেন, অনেক পর্যটক এখানে আসেন, এই কাপ্তাই লেক দেশের সম্পদ। এখানে যারা দায়িত্বে রয়েছেন, তারা পদক্ষেপ নেবেন এই লেক যাতে দূষিত না হয়। যারা পর্যটনের দায়িত্বে রয়েছেন তাঁদেরও দায়িত্বশীল হতে হবে। কাপ্তাই লেকের নাব্য রক্ষার জন্য খনন কাজের পদক্ষেপ নেওয়া হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ নির্ভরশীল ২৬ হাজার ৮৪৫ জেলে পরিবার। তাঁদেরকে প্রথম ধাপে পরিবার প্রতি ২০ কেজি করে দুই মাসের জন্য ৪০ কেজি করে মোট এক হাজার ৭৪ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে। অন্যদিকে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টনের অধিক মাছের পোনা ছাড়ার লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় কৃষকদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ ও কাপ্তাই হ্রদে মাছের পোনা ছাড়েন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
বিএফডিসির চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র প্রমুখ।

গাড়ি ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে গুলশান-১ এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ সরকারের আমলের হত্যা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও ব্যবসায়ী খিজির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
বিশ্বে মিঠাপানি থেকে আহরিত মাছের সাড়ে ১১ শতাংশ বাংলাদেশের। নদী, খাল-বিল, হাওরের মতো উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বিশ্বে টানা দ্বিতীয় বৃহত্তম অবস্থান ধরে রেখেছে দেশটি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের পথে বড় অন্তরায় অফলাইন-অনলাইন সহিংসতা এবং পুরুষতান্ত্রিক মানসিকতা। সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং ইউএন উইমেনের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে